নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৮,মার্চ :: একি অবস্থা দেখুন, গাজোল শহরে গাজোল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চেয়ে পোস্টার পড়ল গাজোল ব্লকের একাধিক এলাকায়। পোস্টারের নিচে আবার লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টি, গাজোল বিধানসভা।
পোস্টার দেখে এলাকায় কৌতুহলী জনতাদের ভিড় জমছে। এর আগেও দুইবার সভা করে বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিজেপির একাংশ কর্মীরা এবার চিন্ময় দেব বর্মনের নাম না করেও পরোক্ষভাবে তার বিরুদ্ধে পোস্টার পড়ল গাজোল ব্লকের একাধিক এলাকায়।
গাজোল থানা সংলগ্ন এলাকায় থানা মোড়ে একটি বিশ্রামাগারে পোস্টার লাগানো রয়েছে পাশাপাশি আলামপুর এলাকা সহ একাধিক এলাকায় একই রকমের পোস্টার দেখা গেছে। কে বা কারা লাগালো তাই বিষয় নিয়ে কেউ বলতে পারছে।
যদিও এলাকাবাসীরা দেখেছে তাই তারা জানালো নতুন মুখ চেয়ে পোস্টার করেছে একাধিক এলাকায় গাজোল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থী নিয়ে।
বিজেপি বিধায়ক কাজে ব্যস্ত থাকায় তাকে ফোনে কথা বলা হয়েছিল তিনি জানান বিষয়টি আমি জানতে পেরেছি। সম্ভবত বিজেপি পার্টিকে কালিমা লিপ্ত করার জন্যই তারা এ ধরনের কাজ করতে পারেন বলে অভিযোগ করছেন তিনি। আগামী দিনে গাজোল ব্লকে আবার পদ্মফুল ফুটবে।

