সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৪,আগস্ট :: ফের রহস্যজনক মৃত্যু কলকাতার হাসপাতালে। এ বার এনআরএসে। হাসপাতালের এক শৌচালয় থেকে উদ্ধার হল নার্সের দেহ। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
তবে হাসপাতাল সূত্রে খবর, শরীরে কোনও ওষুধ ইনজেক্ট করার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে ওই নার্সের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। রাতে কাজের জায়গায় তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের অন্য কর্মীরা। পরে এইচডিইউয়ের শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
মৃত ওই নার্সের দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হতে পারে তাঁর মৃত্যুর কারণ

