নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুতি :: শুক্রবার ১৪,আগস্ট :: সুতির রঘুনাথপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা—একসঙ্গে চার শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল গোলাম সারোয়ার বাদশা নামে এক যুবকের বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় চার শিশুকেই জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছে প্রায় ৫ বছরের নুসরাত খাতুন, ১০ বছরের ইসরাত খাতুন, প্রায় ৩ বছরের মনিফা খাতুন এবং প্রায় ১০ বছরের আলিফা খাতুন।
সূত্রের খবর, ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেই সুতির থানায় হাজির হন। খবর ছড়িয়ে পড়তেই রঘুনাথপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ।
কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুগুলোর সম্পর্কে তিনজনের মামা এবং একজনের কাকা হয় বলেই জানা গিয়েছে ।

