BREAKING NEWS :: বিধানসভায় নতুন বিরোধী দলনেতা হিসেবে মনোনীত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় – মমতার সাধের তৃনমূল খানখান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৩,জুন :: এদিন বিধানসভায় সশরীরে উপস্থিত ছিলেন তৃণমূলের ৫৮ জন বিধায়ক। স্পিকারের কাছে যে চিঠি দেওয়া হয়েছে তাতে ৫৮ জনের সই রয়েছে বলেই খবর। পরে আরও ৬ জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে বলেই দাবি করা হয়েছে ।

সকাল সকালে বিধানসভায় পৌঁছান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তাঁদের সঙ্গে ছিলেন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, অরূপ রায়, রথীন ঘোষ, জাভেদ খান, সমীর পাঁজা, গোলাম রাব্বানি,ইমানি বিশ্বাস, হামিদুর রহমান, দীনেন রায়, আখেরুজ্জামান, চন্দ্রনাথ সিন্হা, রিয়াজ হোসেন, গুলশান মল্লিক, পিয়া পাল, সুরজিৎ মিত্র, সমর মুখোপাধ্যায়, ঊষারানি মণ্ডল, আব্দুল আজিজ ও প্রসূন বন্দ্যোপাধ্যায়।

সন্দীপন সাহার দাবি অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি তৃণমূল বিধায়কের উপস্থিতিতে বিধানসভার নওসর আলি কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। এই বৈঠকেই বিরোধী দলনেতা, উপ-নেতা ও মুখ্য সচেতক নির্বাচনের প্রস্তাব গৃহীত হয়েছে।

বৈঠক শেষে ঋতব্রত ও সন্দীপনরা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিধানসভা সূত্র অনুযায়ী, স্পিকার বিষয়টি পর্যালোচনার জন্য বুধবার বিকেল ৪টে পর্যন্ত সময় নিয়েছেন। এই সময়ের মধ্যেই ঋতব্রত-সন্দীপনদের নাম আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 20 =