ডুরান্ডে মহামেডানকে স্তব্ধ করে সমলেশ্বরীর ঐতিহাসিক জয় ৩-২ ব্যবধানে বাজিমাত

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ৩,আগস্ট :: ১৩৫তম ডুরাণ্ড কাপের আজকের একমাত্র ম্যাচে চমক উপহার দিল ওড়িশার সমলেশ্বরী স্পোর্টিং ক্লাব। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে জয় ছিনিয়ে নিল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল সমলেশ্বরী । ১১ মিনিটে বাসিত দারের গোল, এগিয়ে যায় ওড়িশার দল। ২৭ মিনিটের মাথায় মারাত তারেক ব্যবধান দ্বিগুণ করে দেন। ম্যাচের প্রথমার্ধ শেষে সমলেশ্বরীর ২-০ গোলের এগিয়ে থাকে।দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের ফুটবল খেলে মহামেডান। ৬০ মিনিটে লালথানকিমা রোৎলুয়াঙ্গা একটি গোল শোধ করেন। ঠিক ছয় মিনিট বাদে ৬৬ মিনিটের মাথায় লালঙ্গাইসাকা লালনুনৎলুয়াঙ্গার গোলে সমতা ফেরায় সাদা কালো শিবির।

তবে ম্যাচের শেষ হাসি হাসে সমলেশ্বরী স্পোর্টিং ক্লাবই। ম্যাচের ৮১ মিনিটের মাথায় বীর যোশী দুর্দান্ত ফিনিশে জয়সূচক গোল , শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ওড়িশার দলটি।

ডুরাণ্ড কাপের মঞ্চে এই জয় সমলেশ্বরী স্পোর্টিং ক্লাবের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। অন্যদিকে দুই গোল পিছিয়ে থেকেও সমতায় ফিরেও পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =