নবদ্বীপের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ, দেরিতে ডুবুরি আসার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: মঙ্গলবার ৪,আগস্ট :: নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের পোড়াঘাট ভাগীরথী নদীতে।

বৃদ্ধের নাম রাধা বিনোদ বৈষ্ণব, বয়স ৬৪ বছর।তার বাড়ি নবদ্বীপের ১১ নম্বর ওয়ার্ডের পোড়াঘাট বজরংবলী মন্দির সংলগ্ন এলাকায়।

পরিবার সূত্রে খবর,গত দেড় বছর আগে কর্কট রোগে আক্রান্ত হন রাধা বিনোদ বৈষ্ণব। আক্রান্ত হওয়ার পরে চিকিৎসক নিষেধ করেছিলেন জলে নেমে স্নান করতে। আজ সকালে চিকিৎসকের কথা অমান্য করে পরিবারের অলক্ষ্যে রাধা বিনোদ বৈষ্ণব চলে আসেন নবদ্বীপের স্নানের ঘাটে।

এরপর রাধা বিনোদ গঙ্গায় নেমে স্নান করতে গিয়ে হঠাৎ তলিয়ে যান। চোখের সামনে বৃদ্ধকে তলিয়ে যেতে দেখে ঘাটে দাঁড়িয়ে থাকা অন্য স্থানীয় বাসিন্দারা বৃদ্ধের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘাটে ছুটে আসে বৃদ্ধের পরিবার। বৃদ্ধের ছেলে নবদ্বীপ থানায় খবর দিলে ঘটনার স্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ।

পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘাটে চলে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তারা এরপর ডুবুরি নামায় এবং তলিয়ে যাওয়া বৃদ্ধের খোঁজ করতে শুরু করে।

বৃদ্ধের ছেলে সুদীপ বৈষ্ণবের অভিযোগ, খবর দেওয়ার দীর্ঘক্ষণ পরে ডুবুরি এসে পৌঁছেছে ঘটনাস্থলে। যদিও নবদ্বীপের ভাগীরথী নদীতে চলছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + two =