জাকির আলী :: সংবাদ প্রবাহ :: আরামবাগ :: শুক্রবার ১৪,আগস্ট :: আরামবাগের পুরাতন বাজারের রাস্তা ধরে আরামবাগ মহকুমা আদালতে যাওয়ার সময়ে আচমকাই এক যুবক ওই মহিলা আইনজীবীর পথ আটকান এবং সঙ্গে থাকা নুনের প্যাকেট থেকে তাঁর মুখ লক্ষ্য করে নুন ছুড়ে দেন বলে অভিযোগ ।
এই ঘটনার অভিযোগে দেবাশিস কোলে নামে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে দেবাশিসের দাবি, ‘আমাকে ফাঁসানো হয়েছে।’
ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন ওই মহিলা আইনজীবীর পথ আটকানো হয়েছিল, কেনই বা তাঁর মুখ লক্ষ্য করে নুন ছোড়া হলো? ঘটনার নেপথ্যে ব্যক্তিগত কোনও কারণ রয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ

