নতুন আদালত ভবন এবং মাল্টি-লেভেল পার্কিংয়ের দাবিতে সরব শিলিগুড়ি আদালতের আইনজীবীরা।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৪,আগস্ট :: নতুন আদালত ভবন এবং মাল্টি-লেভেল পার্কিংয়ের দাবিতে সরব শিলিগুড়ি আদালতের আইনজীবীরা। শুক্রবার শিলিগুড়ি আদালত চত্বর পরিদর্শনে আসেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস এবং পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।

এদিন আদালত চত্বর ঘুরে দেখেন দুই মন্ত্রী। তাঁদের কাছে আইনজীবীরা আদালত ভবনের প্রয়োজনীয়তা এবং দীর্ঘদিনের পার্কিং সমস্যার কথা তুলে ধরেন। নতুন আদালত ভবনের পাশাপাশি মাল্টি-লেভেল পার্কিংয়ের দাবিও জানানো হয়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু শিলিগুড়ি আদালতে এসেছিলেন। সেই সময়ও আইনজীবীরা তাঁর কাছে নতুন আদালত ভবন ও মাল্টি-লেভেল পার্কিংয়ের দাবি জানান।

এদিন পরিদর্শনের পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে আইনজীবীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস জানান, নতুন করে আদালত ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =