আবাস যোজনার ঘরের টাকা বরাদ্দ হয়ে গিয়েছে, অথচ উপভোক্তা পেলেন না এক টাকাও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: রবিবার ১৯,জুলাই :: আবাস যোজনার ঘরের টাকা বরাদ্দ হয়ে গিয়েছে, অথচ উপভোক্তা পেলেন না এক টাকাও! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মেখলিগঞ্জের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ১৮১ ধূলিয়া উচলপুকুরি এলাকায়।

সার্ভে করতে আসা পঞ্চায়েত আধিকারিকদের কাছ থেকে এই খবর শুনে হতবাক ওই ব্যক্তি। সরকারি খাতায় ঘর বরাদ্দ হলেও বাস্তবে তিনি ঘর পাননি।

শুক্রবার পঞ্চায়েত কার্যালয়ের কর্মীরা আবাস যোজনার সার্ভে করতে ক্ষিতীশ ব্যাধ এর বাড়িতে যান এবং নথিপত্র যাচাই করে তাঁরা জানান, সরকারি তালিকায় তাঁর নামে ১ লাখ ২০ হাজার টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়ে গিয়েছে।

অথচ ক্ষিতীশবাবুর দাবি, তিনি আজ পর্যন্ত কোনো টাকা পাননি, এমনকি তাঁর ব্যাংক অ্যাকাউন্টেও কোনো অর্থ আসেনি। এই বিষয়ে কি বললেন ক্ষিতীশ ব্যাধ ও এলাকার বিজেপি নেতা শুনুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 6 =