জাকির আলী :: সংবাদ প্রবাহ :: পান্ডুয়া :: রবিবার ১৯,জুলাই :: মেলা দেখে বাড়ি ফেরা হলো না বাবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার আহত ছেলে সহ আরো একজন । শনিবার এমনই ঘটনায় শোকাহত হয়ে পড়ল একটি পরিবার।
কালনা থানার কোলা গ্রামের বছর 33 এর শিবচরণ কিস্কু তার ছেলে ১৪ বছরের আকাশ কিস্কুকে নিয়ে পান্ডুয়ায় একটি কাজে আসে বাড়ি ফেরার সময় মন্ডলাই পশ্চিমপাড়া এলাকায় একটি পুজো উপলক্ষে চলছে মেলা সেই মেলায় বাবা ও ছেলে দুজনে মিলে দেখে বাড়ি ফিরছিলেন ।
অন্যদিকে কালনা থানার পাথরঘাটা এলাকার রাজা মান্ডি বয়স ২৬ বছর সে জামগ্রাম দিক থেকে পান্ডুয়ার দিকে আসছিলেন
হঠাৎই জামগ্রাম ঢোকার মুখে রাস্তায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতেই রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে রাজা মান্ডি অপরদিকে বাবা শিব চরম কিসকু ও আকাশ কিস্কু দুজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে ।
বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসে খবর দেয়া হয় পান্ডুয়া থানায় পুলিশ দ্রুততার সহিত আহত তিনজনকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবা শিবচরন বাস্কেকে মৃত বলে ঘোষণা করে ।
অপরদিকে ছেলে আকাশ বাস্কে এবং রাজা মান্ডি দুজনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুঁচুড়া রেফার করা হলে পরিবারের পক্ষ থেকে তাদের কালনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পুলিশ সূত্রে জানা যায় দুটি বাইকেরই কেউ হেলমেট পরে ছিলেন না যার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে ।
পুলিশ মৃতদেহটি রবিবার ময়নাতদন্তের জন্য চুঁচুড়া হাসপাতালে পাঠাবে বলে পুলিশ সূত্রে জানা যায় এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়

