কলকাতা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় জখম প্রাক্তন তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাকাশীপাড়া :: রবিবার ২৬,জুলাই :: কলকাতা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম নদিয়ার নাকাশীপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ।কোলকাতা যাওয়ার পথে ১২ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা।

জানা যায়,নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ইটলে এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ইটলে এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দাড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি।

ঘটে দুর্ঘটনা,ঘটনার জেরে গুরুতর জখম হন নদিয়ার নাকাশীপাড়ার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কল্লোল খা সহ তার গাড়ির চালক। তাদের দুজন কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসাধীন নদিয়ার নাকাশীপাড়া তৃণমূল কংগ্রেস প্রাক্তন বিধায়ক কল্লোল খা সহ তার গাড়ির চালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =