সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১২,আগস্ট :: বিধান রোড কে যানজট মুক্ত করতে উদ্যোগ নিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে তৈরি করা হয়েছে পার্কিং ব্যবস্থা।
শিলিগুড়ি পৌর নিগম বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডের পার্কিং লটের বর্তমান দায়িত্বে।
বিধান রোড এবং বিধান মার্কেটসহ ক্ষুদিরাম পল্লী এলাকাকে যানজট মুক্ত রাখতে স্টেডিয়ামের মেলা গ্রাউন্ড কে পরিণত করা হয়েছে পার্কিং লটে।
বুধবার দুপুরে বিধান রোডে ট্রাফিক পুলিশের অভিযান, হেলমেট বিহীন বাইক ও স্কুটি চালক ও আরোহীদের জরিমানার পাশাপাশি নো-পার্কিংয়ে কড়া নজর ট্রাফিক পুলিশের।
শিলিগুড়ি শহরের বিধান রোডে বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে করা হল বিশেষ অভিযান। মূলত হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালানো এবং নো-পার্কিং জোনে বেআইনিভাবে গাড়ি রাখার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।
বুধবার বিধান রোডে ট্রাফিক পুলিশের আধিকারিকরা রাস্তায় নেমে যানবাহন চলাচল এবং পার্কিং পরিস্থিতির উপর নজরদারি চালান। অভিযানের সময় যেসব বাইক ও স্কুটি চালক হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলেন, তাঁদের থামিয়ে আইন অনুযায়ী চালান ও জরিমানা করা হয়।
পাশাপাশি বিধান রোডের নো-পার্কিং এলাকায় যত্রতত্র দাঁড় করিয়ে রাখা দুই চাকা ও চার চাকার গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে নো-পার্কিং এলাকায় পড়ে থাকা বেশ কিছু দুই চাকার গাড়ি পিকআপ ভ্যানে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘদিন ধরেই বিধান রোডে বেআইনি পার্কিং নিয়ে সমস্যার অভিযোগ রয়েছে। ফলে যানজট কমানো এবং পথচারী ও গাড়িচালকদের চলাচল স্বাভাবিক রাখতেই এই অভিযান বলে জানা যায়।
দু’দিন আগেই পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বিধান মার্কেটের পাশে স্টেডিয়ামের মেলার মাঠে গাড়ি পার্কিংয়ের জন্য একটি পার্কিং ব্যবস্থার উদ্বোধন করেছেন।
শহরের যানজট এবং পার্কিং সমস্যা কমানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু মানুষ এখনও নো-পার্কিং এলাকায় গাড়ি রেখে আইন অমান্য করছেন বলেই অভিযোগ।
আর সেই কারণেই আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিধান রোডে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একাধিক হেলমেটবিহীন চালক এবং নো-পার্কিং জোনে গাড়ি রাখা ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।

