নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গয়েশপুর :: রবিবার ১৪,জুন :: ভারতীয় জনতা পার্টি গয়েশপুর শহর মন্ডলের পক্ষথেকে পৌর ৯ নং ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সংগঠিত করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রসঙ্গত সামনেই বর্ষাকাল এই সময়ে ডেঙ্গু বৃদ্ধি পায়।
তাই এলাকায় রাস্তাঘাট সহ জঞ্জাল মুক্ত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর বিজেপি কর্মী সমর্থকরা। যেহেতু গয়েশপুর পৌরসভায় পৌর বোর্ড ভেঙে গেছে অনেক দিন আগেই।তাই নাগরিক পরিষেবা যাতে বজায় থাকে সে দিকেই নজর গয়েশপুর শহর মন্ডলের বিজেপি কর্মী সমর্থকরা।
রবিবার সকাল থেকে একদিকে বৃক্ষরোপণ অন্যদিকে স্বচ্ছ ভারত অভিযান। আগামী দিনে এই কর্মসূচি চলতে থাকবে বলে বিজেপি সুত্রে জানা যায়। এদিন গয়েশপুর শহর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্বরা অংশগ্রহণ করেন।

