ঘাটাল পৌরসভার আবর্জনার গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: সোমবার ৮,জুন :: সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড বিবেকানন্দ মোড় এলাকায়।

জানা যায় ঘাটাল পৌরসভার নির্দিষ্ট কোন ডাম্পিং গ্রাউন্ড না থাকায় পৌরসভার সমস্ত আবর্জনা ঘাটাল পৌরসভা ২ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ মোড় এলাকায় অস্থায়ী জায়গায় আবর্জনা ফেলা হয়।

ওই এলাকায় রয়েছে একাধিক পরিবারের বসবাস, বেশ কিছুদিন ধরে আবর্জনা নির্দিষ্ট জায়গায় না পেলে ময়রাপুকুর মোড় এলাকায় রাস্তাঘাটে সহ বিভিন্ন বাড়ির সামনে ফেলে দিয়ে যাচ্ছে পৌরকর্মীরা, দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে স্থানীয় মানুষজন।একাধিক বার এই বিষয়ে পৌরসভায় লিখিত আকারে অভিযোগ জানানো হলেও কোন বর্ণবাদ করেনি পৌরসভা। আজ সকালে পৌরসভার আবর্জনার একাধিক গাড়ি আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন।

যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ স্বীকার করে ঘাটাল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অসীম আদক বলেন পৌরসভার কোন নির্দিষ্ট ড্যাম্পিং গ্রাউন্ড না থাকায়, এই এলাকায় আবর্জনা ফেলতে ফেলতে রাস্তা ভরাট হয়ে যাচ্ছে আবর্জনায়।

তাই সমাধানের জন্য এই প্রকল্পটি আন্ডার প্রসেসিং এ রয়েছে, তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =