নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: সোমবার ৮,জুন :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে নলহাটি বিজেপির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে একটি বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচির আওতায় নলহাটি জগ্ধরী শ্মশান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। বিজেপির মহিলা ও পুরুষ কর্মীরা একযোগে
শ্মশান চত্বরে জমে থাকা জঙ্গল-ঝাড়, প্লাস্টিক, কাপড়, কাঁচসহ বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণ করেন। তাঁদের এই উদ্যোগে শ্মশান এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে ওঠে।
বিজেপি কর্মীদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘স্বচ্ছ ভারত’ গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের জন সচেতনতামূলক ও সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলহাটি মণ্ডল সভাপতি সাজাল রায়, জেলা কমিটির সদস্য সেন্টু ঘোষ, জেলা যুব মোর্চার সহ-সভাপতি গোবিন্দ ঘোষ সহ নলহাটি বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা কর্মী ও দলীয় সদস্যরা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
নলহাটি বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী দিন গুলিতেও একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতা অভিযান এবং বিভিন্ন সামাজিক সেবামূলক উদ্যোগের আয়োজন করা হবে।
দলের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও সমাজের সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

