ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত ব্যাঁটরা থানার সাব-ইন্সপেক্টর, গ্রেফতার ACB-র জালে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ১৮,আগস্ট :: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন পুলিশ অফিসারই। বধূ নির্যাতন মামলার অভিযুক্তের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ACB-র হাতে গ্রেফতার হলেন ব্যাঁটরা থানার সাব-ইন্সপেক্টর সুব্রত সরকার।

অভিযোগ, একটি বধূ নির্যাতনের মামলায় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন ওই সাব-ইন্সপেক্টর।

বাধ্য হয়ে ওই অভিযুক্ত বিষয়টি আন্টি করাপশন ব্রাঞ্চ কে জানান। আন্টি করাপশন ব্রাঞ্চএর আধিকারিকরা ফাঁদ পেতে আজ টাকা নেওয়ার সময়ই ব্যাঁটরা থানার ওই অফিসারকে হাতেনাতে ধরে ফেলেন।

ঘটনার পর তাকে আটক করা হয়েছে। Prevention of Corruption Act-এ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে আন্টি করাপশন ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =