চন্দননগর পুলিশের হাতে গ্রেফতার চন্দননগর কর্পোরেশন আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃনমুল কাউন্সিল ওমপ্রকাশ মাহাতো।

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বৃহস্পতিবার ১৭,সেপ্টেম্বর :: চন্দননগর থানার পুলিশের হাতে গ্রেফতার চন্দননগর কর্পোরেশন আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃনমুল কাউন্সিল ওমপ্রকাশ মাহাতো তোলাবাজি, হুমকি, দুর্নীতির অভিযোগ ধৃতের বিরুদ্ধে।

আগামীকাল চন্দননগর আদালতে তোলা হবে ধৃত প্রাক্তন তৃনমুল কাউন্সিল ওমপ্রকাশ মাহাতো। চন্দননগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থানার আইসি চন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। দায়িত্ব দেওয়া হয় পিসি পার্টির ইনচার্জ সৌরভ দাসকে।

সৌরভ দাস খবর পেয়ে পুলিশ কর্মীদের নিয়ে ধৃত প্রাক্তন কাউন্সিলের বাড়িতে হানা দেয়। প্রথমে আটক করে থানায় নিয়ে আসা হয়ে পরে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =