নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফুলিয়া :: রবিবার ১৯,এপ্রিল :: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একাধিক বিধানসভার ভোট কর্মীদের নিয়ে শুরু হতে চলেছে পোস্টাল ভোট গ্রহণ প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।
গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার অন্তর্গত ফুলিয়া বালিকা বিদ্যালয়ে শুরু হতে চলেছে ভোট দান পর্ব।
জানা যায় যে সকল ভোট কর্মীরা ২০২৬ বিধানসভা নির্বাচনে ভোট কর্মী হিসেবে কাজ করবেন তাদের জন্য নির্বাচন কমিশন পোস্টাল ভোটের ব্যবস্থা করেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার ফুলিয়া বালিকা বিদ্যালয় প্রায় ৮৫০ জন ভোট কর্মী আজ অংশগ্রহণ করবেন। সকাল থেকেই প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কর্মীরা আসছেন অংশগ্রহণ করতে। ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতেই চলছে চিরুনি তল্লাশি।

