বোলপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: রবিবার ১৯,এপ্রিল :: বোলপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা প্রকল্পের ফরম ফিলাপ করাচ্ছেন, যা নির্বাচন বিধি জারির পর সম্পূর্ণ বেআইনি।

                                   বোলপুরে টিএম সি  কর্মীদের অভিযোগ বিজে পির  বিরুদ্ধে 

পাশাপাশি, তৃণমূলের আরও দাবি, তাদের পোস্টারের উপর বিজেপির ফেস্টুন ও ব্যানার লাগানো হচ্ছে এবং কোথাও কোথাও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। অন্যদিকে, বিজেপি এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =