প্রচারে বেরিয়ে পুলিশের সামনে তৃণমূল দ্বারা আক্রান্ত বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মী সমর্থকরা – আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শক্তিগড় :: রবিবার ১৯,এপ্রিল :: প্রার্থীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির মহিলা কর্মী সহ অন্যান্য কর্মী সমর্থকদের উপর চড়াও বাঁশ লাঠি নিয়ে। এমনটাই অভিযোগ।

চরম উত্তেজনা ছড়ালো বর্ধমানের উত্তর বিধানসভার শক্তিগড় দক্ষিণ বাজার এলাকায়। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ। এমনকি পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলে বিজিপি প্রার্থী অভিযোগ করেছে।

আক্রান্ত হন প্রার্থী সঞ্জয় দাস সহ ৪ বিজেপি কর্মী। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারমধ্যে ৩জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।এই ঘটনার পরেই শক্তিগড় থানার সামনে প্রার্থী সহ কর্মীরা বসে পড়ে বিক্ষোভ দেখায়।

আক্রান্তদের মধ্যে দুজন মহিলা কর্মী ও দুজন পুরুষ কর্মী। পুলিশের সামনেই ঘটনা ঘটলো পুলিশ নীরব ভূমিকা পালন করে বলে বিজেপি প্রার্থীর অভিযোগ। বিজেপির অভিযোগ পুলিশের অনুমতি নিয়েই শক্তিগড় দক্ষিণ বাজার এলাকায় প্রচারে বেরিয়েছিল বিজেপি,

সেই সময় অতর্কিতে তৃণমূলের লোকজনের হামলা চালায়। ওই এলাকারই তৃণমূলের এক পঞ্চায়েতের প্রধান চায়না দাস এবং তৃণমূল নেতা দেবদীপ তার লোকজন প্রায় ৩০ জন লোক নিয়ে লাঠি সোটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

প্রার্থীর বুকে বন্দুক ঠেকিয়ে ভয় দেখায়। এমনটাই জানিয়েছেন বিজেপি প্রার্থী। ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো রকম বাধা দেয়নি এবং পুরোটাই পুলিশের মততে হয়েছে এমনটাই অভিযোগ।

তার কিছুক্ষণ পরই কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসে। তৃণমূল নেতা বাগবুল ইসলাম জানিয়েছেন, মিছিল থেকে তাদের কর্মী সমর্থকদের উপর কটুক্তি করে বিজেপি কর্মী সমর্থকরা। তারাই তৃণমূল কর্মীদের ওপরে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =