নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শুক্রবার ১৪,আগস্ট :: দুদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের নেবুখালী এলাকায় জল জমে বেহাল দশা । মেন রাস্তা থেকে শুরু করে বাস স্ট্যান্ড বাড়িঘর সব জায়গাতেই জল থই থই করছে।
এলাকার মানুষ রাস্তার উপর বাড়ির সামনের উঠোনে জাল ফেলে মাছ ধরছে। পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার মানুষ জল জমার সমস্যায় ভুগছে । তাদের অভিযোগ- তৃণমূলের সরকারের আমলে এইসব এলাকার উন্নয়নের জন্য টাকা বরাদ্দ হয়েছে ঠিকই কিন্তু কোন কাজ হয়নি ।
এই সমস্যা দীর্ঘ ১৫ বছরের । এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েতের প্রধান বিধায়ক সহ সকলকে জানিয়েও কোন সুরাহা মেলেনি। তাদের দাবি- এখনকার বিজেপি বিধায়ক রেখা পাত্র বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখুক এবং এই সমস্যার সমাধান করুক ।

