বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা মানস পুরকায়স্থের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৪,আগস্ট :: বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা মানস পুরকায়স্থের বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের মারধর ও খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যাটার্জিহাট থানার ক্যারি রোড সংলগ্ন এলাকার বাসিন্দারা লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই মানসের বাড়িতে অপরিচিত যুবক-যুবতীদের যাতায়াত রয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাঁদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দা লুসি চক্রবর্তী দলুই ও স্বপ্না চক্রবর্তীদের অভিযোগ, তাঁদের স্বামীদের খুন এবং বাড়িতে থান পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে মানস বলেন, ‘‘অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমিও থানায় বিষয়টি জানিয়েছি।’’

তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং মণ্ডলের সহ-সভাপতি ছিলেন বলেও দাবি করেন। ঘটনায় বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 2 =