জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা স্পোর্টস ডেস্ক :: সোমবার ২০,জুলাই :: খাতায় কলমে তোরেসের পজিশন স্ট্রাইকার। কিন্তু ফাইনাল ম্যাচ বাদ দিলে তাঁর গোলের সংখ্যা শূন্য। পর্তুগাল ম্যাচে একটা অ্যাসিস্ট ছাড়া আর কিছুই ছিল না তাঁর। ফলে কটাক্ষ সহ্য করতে হয়েছে তাঁকে।
কেপ ভের্দের বিরুদ্ধে ম্যাচে গোল না পাওয়ায় তাঁকে বাদও পড়তে হয়েছিল। যার ফলে, অনেকে মজা করে তাঁকে ‘লর্ড’ তোরেস বলছিলেন। সেই তোরেসই ত্রাতা। গোলটির পর অনেকে বলছেন, এটা তোরেসের অমরত্ব।
লর্ড তোরেস থেকে হিরো তোরেস হয়ে তিনি রেকর্ডও গড়লেন। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে পরিবর্ত প্লেয়ার হিসেবে নেমে গোল করা পঞ্চম খেলোয়াড় হলেন তিনি। শুধু তাই নয়, ২০১৪ সালের ফাইনালে জার্মানির মারিও গোৎজ়ের পর তিনি হলেন প্রথম গোলদাতা যিনি ফাইনালে পরিবর্ত হিসেবে নেমেছিলেন।এই ফেরান তোরেস কলকাতায় ও খেলে গেছেন । অনেকেই এটা জানেন না । ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন তোরেস। কলকাতা ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন তিনি। কিন্তু তারা হারায় চোখের জলে বিদায় নিয়েছিলেন। এ বার তিনিই গোল করলেন এবং দলকে জেতালেন।

