সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২০,জুলাই :: এবার বিশ্বকাপ ফুটবল তিনটি দেশে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এক মাসের বেশি সময় ধরে চলেছে।
গতকাল ভারতীয় সময় মধ্যরাতে ফাইনাল ম্যাচে লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে স্পেন।
নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল না করতে পারার জন্য, খেলা গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত হয় স্প্যানিশদের।
২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। লিওনেল মেসির নেতৃত্বে দলটি দুর্দান্ত লড়াই করলেও শেষ পর্যন্ত ফাইনালে স্পেনের কাছে পরাজিত।
অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ৬-৪ গোলে ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে। গোলবন্যার এই ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ হাসি হাসে ইংল্যান্ড।
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম আসর হিসেবে ২০২৬ সংস্করণ ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। নতুন ফরম্যাট, অসংখ্য নাটকীয় ম্যাচ এবং বিশ্বসেরা দলগুলোর দুর্দান্ত লড়াইয়ের পর শেষ পর্যন্ত ফুটবলের নতুন রাজা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করলো স্পেন।

