জামদানি শাড়িতে ৪৮টি ‘বন্দে মাতরম’লেখা ফুটল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পীর তৈরি শাড়িতে

নিজস্ব সংবাদদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ১৫,আগস্ট :: রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী অভিনব বসাকের অনন্য সৃষ্টি এবার হস্ত চালিত তাঁতের শাড়িতে।স্বাধীন ভারতের মহোৎসব! আর এই শুভ ক্ষণের প্রাক্কালে শান্তিপুরের হস্তচালিত তাঁতে রচিত হলো এক নতুন ইতিহাস ।

মাত্র সাড়ে ছয় মিটারের একটি খাঁটি সুতির জামদানি শাড়ির জমিনে সুতোর টানে নিখুঁত অক্ষরে ফুটিয়ে তোলা হলো থেকে ৪৮টি ‘বন্দে মাতরম’ শব্দ! নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার সদ্য রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত তাঁতশিল্পী অভিনব বসাকের দেশাত্মবোধক ভাবনায় তাঁতে বসে এই অসাধ্য সাধন করলেন তাঁতশিল্পী শচীন বিশ্বাস।

সম্পূর্ণ দেশীয় ঐতিহ্য ও বাঙ্কিমচন্দ্রের অমর বাণীকে সম্মান জানিয়ে তৈরি এই বিশেষ শাড়িটি কোনো বিক্রির উদ্দেশ্যে নয়, বরং জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের লক্ষ্যেই বোনা হয়।

এর আগেও তাঁতের কাপড়ে একাধিক শিল্পকলা সৃষ্টি করে খবরের শিরোনামে এসেছিল শান্তিপুরের ফুলিয়ার প্রখ্যাত তাঁত শিল্পী বীরেন বসাক ও তার পুত্র অভিনব বসাক।

রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলে বীরেন বসাকের শাড়ির তারিফ করেছেন। প্রতি বছরই কিছু না কিছু শিল্পকলা তুলে ধরেন ফুলিয়ার এই তাঁতী পরিবার। এবার শাড়িতে ৪৮ বার বন্দেমাতরম ফুটিয়ে তুলে এক অনন্য নজির গড়লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eleven =