টানা বৃষ্টিতে জলমগ্ন সীমান্তের একাধিক গ্রাম, ঘরে ঘরে ঢুকছে বিষধর সাপ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকে দক্ষিণ যদুর আটি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ উত্তর বেশ কয়েকটি গ্রাম প্লাবিত সেই সঙ্গে পাশে জল স্তর বাড়ছে সেটাও আশঙ্কা করছে ।

অন্যদিকে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম হয়েছে নিজেরদের তৈরি করা বাঁশের সাঁকো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে । স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধরা সময় যদি যাচ্ছে জল তত বাড়ছে ।

একদিকে পানীয় জলের কল ডুকছে অন্যদিকে ঘরে বিষধর সাপ পোকামাকড়ের উৎপত্তি হচ্ছে। ইতিমধ্যে ব্লক প্রশাসনকে শতাধীক গ্রামবাসী তারা চাইছে দ্রুত জল নিকাশি করা হোক, যাতে জল বাহিত রোগ না ছড়ায় আর তার মধ্যে ডেঙ্গুর আশঙ্কা বাড়ছে ক্রমশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =