টুলু মন্ডলের ম্যানেজার শীতেস প্রামাণিককে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালার :: বুধবার ৫,আগস্ট :: টুলু মন্ডলের ম্যানেজার শীতেস প্রামাণিককে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। মুর্শিদাবাদ জেলার সালার থানার এড়েরা গ্রামের বাসিন্দা এই শীতেস প্রামাণিক।

বাবার চাকরি সূত্রেই টুলু মন্ডলের পাথর খাদানে বহু বছর ধরে চাকরি করে আসতো শীতেস প্রামানিক। একটি মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পর বাড়িতে থাকেন স্ত্রী তবে তিনি থাকতেন বেশিরভাগ সময়টা বীরভূমের সিউড়িতে।

তবে পাড়া-প্রতিবেশী দের জিজ্ঞাসা করতেই শীতেস প্রামাণিকের গ্রেপ্তারিতে কিছুই কেউ বলতে পারছে না এলাকার মানুষেরা আজ তার বাড়িতে পৌঁছেছিল । যদিও

প্রতিবেশীর দাবি শীতেস প্রামাণিক এর বাবা সেখানে চাকরি করতেন তার বাবার মৃত্যুর পর থেকে শীতেস ওই একই কাজ করেন ।

তিন ভাই তারা তাদের তিন ভাইয়ের নামে কখনো কোন খারাপ রিপোর্ট নেই। তারা মানুষ হিসাবে অনেকটাই ভালো।

যদিও বীরভূম জেলা পুলিশের এই গ্রেফতারি পরে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে বীরভূমের পাথর সম্রাট টুলু মন্ডলের এই ম্যানেজারকে ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 19 =