দিল্লির বিবেক বিহারে একটি আবাসনে ভয়াবহ আগুন – মৃত নয় আশংকা আরও বাড়তে পারে মৃত্যু

কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি  :: রবিবার ৩,মে :: দিল্লির বিবেক বিহার   এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে প্রাণ হারালেন অন্তত ৯ জন। এই ঘটনায় গুরুতর আহত আরও ৪ জন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এসি বিস্ফোরণের   ফলেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত |

দমকল সত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ  বিবেক বিহার এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে আচমকা আগুন লগে যায়। কালো ধোঁয়া ঢাকে গোটা এলাকা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ১৪টি ইঞ্জিন। আগুনের জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা।চারতলা বাড়িটির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতলা থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। পুলিশ ও দমকলের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ শুরু হয়।

দমকল সূত্রে খবর, মৃতদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে বিল্ডিংটির দ্বিতীয়তল থেকে। আরও তিনজনের নিথর দেহ পাওয়া যায় সিঁড়ির ওপর। এছাড়া প্রথমতলা থেকেও একজনের দেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীরা প্রায় ১০ থেকে ১৫ জনকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং পুড়ে যাওয়ার কারণে ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আগুনের জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা।

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =