নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ৩,আগস্ট :: বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরতে বেরিয়ে গাড়িতে চাপতে গিয়ে পরে গিয়ে আহত হলেন এক মহিলা।কাঁকসা থানার ট্রাফিক গার্ডের পুলিশের তৎপরতায় ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসা করানো হয়।
জানা গিয়েছে উত্তর প্রদেশ থেকে একটি গাড়িতে করে একদল মানুষ পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণে বের হন।বিভিন্ন জায়গা ঘুরে তারা কাঁকসায় পৌঁছান।
১৯ নম্বর জাতীয় সড়কের পাশে তারা বিশ্রাম নেওয়ার পর এক এক করে গাড়িতে উঠতে গিয়ে এক মহিলা সিঁড়ি থেকে নিচে পড়ে যান।তার হাতে গুরুতর আঘাত লাগে।
রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে শ্রাবনী মেলা উপলক্ষে ভক্তদের সুবিধার্থে বাঁশকোপা টোল প্লাজায় বিজেপির পক্ষ থেকে খোলা শিবিরে নিয়ে যায়।সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়।
পরে ডাক্তার কে ডাকা হয়। সেখানে তার ও বাকি সকল সঙ্গী দের চিকিৎসার ব্যবস্থা করে ট্রাফিক পুলিশ কর্মীরা।পুলিশের সহযোগিতা পেয়ে খুশি উত্তর প্রদেশের বাসিন্দারা। তারা জানিয়েছেন,প্রতি বছর তারা ধর্মীয় স্থানে ভ্রমণে বের হন কিন্তু কোথাও তেমন ভাবে সহযোগিতা পাওয়া যায় নি।
এবছর তাদের বিপদের সময় যেভাবে পুলিশ কর্মীরা তাদের সহযোগিতা করেছেন তা তারা কোনোদিনও ভুলবেন না।এদিন বিশ্রাম নেওয়ার পর তারা রাজরাপ্পা যাবেন সেখান থেকে বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে তারা বাড়ি ফিরে যাবেন।

