নন্দীগ্রামে একের পর এক তৃণমূল পার্টি অফিস দখল নিলো বিজেপি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: মঙ্গলবার ৫,মে :: নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দখল নিল বিজেপি। ফলাফলে বিজেপির এগিয়ে থাকার পরেই নন্দীগ্রামে তৃণমূলের একাধিক আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর এবং দখল নিয়েছে বিজেপি।

গতকাল হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপির ফ্ল্যাট দেখানো হয়েছিল আজ সকাল থেকে দেখা গেল সেখানে রং দিয়ে লিখে দেয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যালয় হরিপুর।

বিজেপি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য অশেষ দাস বলেন যে ২০২০ সাল পর্যন্ত হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়টি তাদের দখলেই ছিল

পরে এলাকার জনগনের নেতা মেঘনাথ পাল শুভেন্দুর সঙ্গে দলবদল করে বিজেপিতে যোগদান করে, এই অফিস ভিডিওটির তৃণমূল কংগ্রেস কার্যালয় হিসেবে পাঁচ বছর ব্যবহৃত হয়।

আবার পুনরায় তারা আজকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় হিসেবে আগামীতে ব্যবহার করবে সেটাই তারা জানান। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 11 =