নাকাশীপাড়া কংগ্রেস নেতা ও তার ছেলে খুনে দেখুন অস্ত্রের সম্ভার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাকাশিপাড়া :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: গত ১৫ই আগস্ট নদিয়ার নাকাশিপাড়ার নাগাদিতে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান খুনে ৩ শ্যুটার সহ মোট গ্রেপ্তারের সংখ্যা ১৩ জন।

ব্যবহৃত ১৩ টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ১০০ রাউন্ড কার্তুজ ও ফোনের সময় ব্যবহার করা একটি মোটর বাইক ও একটি চার চাকা গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

বাকি কিছু অভিযুক্তের খোঁজে এখনো তল্লাশি চলছে। আজ নাকাশীপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি।

নাকাশি পাড়ার কংগ্রেস নেতা ও তার ছেলে খুনে ঘটনার দিনে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর অভিযোগের ভিত্তিতে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নামে পুলিশ।

অভিযুক্তদের মধ্যে দুইজন শুটার ঘটনার পর থেকে পা ঢাকা দিয়ে পালিয়ে গিয়েছিল ভিন রাজ্যে। সেখানে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেয়।

কিন্তু শেষ রক্ষা হয়নি কর্নাটকের বিজয়পুর থেকে এবং অন্যজনকে উড়িষ্যা থেকে গ্রেফতার করে পুলিশ। নাকাশিপাড়ার এই খুনের ঘটনাটি মূলত এলাকা দখলকে কেন্দ্র করে ঘটেছিল বলে দাবি পুলিশের।

মৃত কংগ্রেস নেতা আনিসুর রহমান এলাকায় বেশ ভালই প্রভাব বিস্তার করেছিল। অন্যদিকে ব্যাকফুটে চলে যাচ্ছিল তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধানের স্বামী জুব্বার শেখ।

আর সেই কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় জুব্বারের দুই ছেলেও রয়েছে। তারা বর্তমানে পলাতক। এখনো বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। তবে এই ঘটনার মাস্টারমাইন্ড জুব্বারের স্ত্রী তৃণমূল পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি। যদিও তিনি গ্রেফতার হয়েছেন।

তবে নাকাশীপাড়ার কংগ্রেস নেতা ও তার ছেলে খুনে খুব অল্প সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার, খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গাড়ি উদ্ধার করে ভালো কজের প্রমাণ রাখলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =