সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: সকালে গঙ্গাসাগর এলাকার কৃষ্ণনগর বাজারে একটি মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন রহস্য ঘনীভূত হয়েছে, তেমনই অন্যদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র গুঞ্জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর বাজারের বাসিন্দা শত্রুগণ দাস ওই এলাকারই আইয়ুব আলী শেখের মাংসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন।
সেই সময় দোকানদার আইয়ুব আলী তাঁকে একটি ব্যাগ হাতে দেন, শত্রুঘ্ন বাবু প্রথমে ভেবেছিলেন, পাশের বাড়ির কেউ হয়তো মাংস কিনে তা পৌঁছে দেওয়ার জন্য ব্যাগটি দিয়েছেন। কিন্তু ব্যাগটি খুলেই তাঁর চোখ কপালে ওঠে।
তিনি দেখতে পান ব্যাগের ভেতরে মানুষের একটি মাথার খুলি রয়েছে। স্থানীয়রা দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তাঁর এক নাবালক ছেলে নাকি খালের ধারে মাছ ধরতে গিয়ে ওই খুলিটি পেয়েছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই সাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়।
পুলিশ মানুষের ওই মাথার খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে এবং পুরো ঘটনার নেপথ্যে প্রকৃত সত্য কী রয়েছে, তার তদন্ত শুরু করেছে।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অভিযুক্ত মাংসের দোকানদার এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। দোকানদারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে

