বাড়িতে সাত মাসের অন্তঃসত্তা স্ত্রী থাকা সত্ত্বেও, অন্য যুবতীর সঙ্গে প্রেমের বিবাদের জেরে মোটর সাইকেল রেখে গঙ্গায় ঝাঁপ দিল স্বামী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: বাড়িতে সাত মাসের অন্তঃসত্তা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য যুবতীর সাথে প্রেম। সেই প্রেমে বিবাদের জেরে নদীর ধারে মোটরসাইকেল রেখে গঙ্গায় ঝাপ যুবকের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার কালনা নৃসিংহপুর ফেরিঘাটের।

জানা যায় শান্তিপুর থানার রাধা কৃষ্ণপল্লী এলাকার যুবক সাগর বিশ্বাস। বয়স আনুমানিক ২২ বছর। তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। পেশায় ইউ টিউবার। গতকাল রাতে সারারাত তার এক জামাইবাবুর সঙ্গে ছিল। তারা মদ্যপানও করেছে বল জানা যায়।

ঐ যুবকের জামাইবাবুর দাবি, সাগর ক্রমাগত ফোনে কারোর সঙ্গে ভিডিও কল করে বিবাদ করছিল। সারারাত এই বিবাদ চলার পর হঠাৎ করে ভোরবেলা ও গাড়ি চালিয়ে কানলা ঘাটে নিয়ে আসে চা খাবার নাম করে। এরপরে আচমকা বাইকটিকে রেখে দৌড়ে গিয়ে নিজেই গঙ্গায় ঝাঁপ মারে।

জামাইবাবু দীর্ঘক্ষণ বাঁচানোর চেষ্টা করলেও তাকে আর ধরে রাখতে পারিনি। এরপর ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে যায় সে। পরবর্তীকালে সাগরের জামাইবাবু সকলকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে। ইতিমধ্যেই নিখোঁজ যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − sixteen =