নেপালে ভুল চিকিৎসা, সঠিক রোগ নির্ণয় করলেন রায়গঞ্জের চক্ষু বিশেষজ্ঞ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: রবিবার ২৬,জুলাই :: চোখের সমস্যা নিয়ে নেপালে চিকিৎসা করাতে গিয়ে মারাত্মক ভুল চিকিৎসার শিকার হলেন উত্তর দিনাজপুরের ইটাহার থানার দূর্গাপুরবাসী এক গৃহবধূ। ভুল চিকিৎসার কারণে দৃষ্টিশক্তি হারানোর ভয়ে তীব্র আতঙ্কে ‍দিন কাটাচ্ছেন তিনি।

পরবর্তীতে রায়গঞ্জে‍র চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অশোক দত্তের শরণাপন্ন হলে ডাঃ দত্ত পরীক্ষা করে জানান সুগারের মাত্রা বাড়ার কারনে চোখের সমস্যা হয়নি, প্রকৃত পক্ষে মস্তিষ্কের স্নায়ু খারাপ হওয়ার কারণে চোখের সমস্যা হয়েছে।

তাই কোন স্নায়ু রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করাতে হবে। রোগ নির্ণয় হওয়ায় স্বস্তি ।নেপালের ওই বেসরকারি চক্ষু হাসপাতালের দায়িত্বজ্ঞানহীনতার সঙ্গে সুগারের চিকিৎসা করাতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাধা হালদার নামে ওই গৃহবধূ।

এই ঘটনায় আন্তর্জাতিক মানের বলে দাবি করা নেপালের ঐ চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এবং পরিষেবা নিয়ে স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। একই সাথে, রায়গঞ্জ ও মালদার সীমান্ত সংলগ্ন এলাকার রোগীদের এইভাবে না জেনে বিদেশে গিয়ে ভুল চিকিৎসার শিকার হওয়ার বিষয়ে সতর্ক করছেন স্থানীয় চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 13 =