বাড়ি থেকে বেরিয়ে খুন হুগলির যুবক সূর্য্যকান্ত – ছয়দিন পর খাল থেকে উদ্ধার দেহ – ময়নাতদন্তে দেহ ইমামবাড়া হাসপাতালে

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: রবিবার ২৬,জুলাই ::   ধনিয়াখালি থানার মির্জানগর গ্রামের বাসিন্দা সূর্যকান্ত মাঝি  গত ১৯ জুলাই শিবাইচণ্ডী স্টেশন যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিল সন্ধ্যাবেলায়। পরে জানা যায়, দাদপুর থানার মাকালপুর গ্রামের বাসিন্দা রাহুল রায়ের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল শেষবার।

ঘটনার দিন সূর্যকান্ত মাঝি, রাহুল ধাড়া আর গোবিন্দ খাঁ তিনজনে একসঙ্গে খাওয়া-দাওয়া করে। সন্ধ্যায় সূর্যকান্ত বাড়ি চলে যায় ।

পরে বাড়ি থেকে একটি গামছা নিয়ে সাইকেল নিয়ে আবার বেরিয়ে পরে সূর্যকান্ত। রাতে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, সূর্যকান্তের সঙ্গে গ্রামেরই এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তরুণীর স্বামী মারা গেলে সূর্যকান্তের সম্পর্ক গভীর হয়।

সেই সম্পর্কে তৃতীয় একজন প্রবেশ করে। সেই বিষয়ে নিজেদের মধ্যে ঝামেলা ছিল কিনা? এই ঝামেলার কারণেই সূর্যকান্তের মৃত্যু হয়েছে কি না সে ব্যাপারে তদন্ত করে পুলিশ।

মাকালপুরে শেষবার সূর্যকান্তকে দেখা গিয়েছিল। সেই এলাকায় একটি বড় খাল রয়েছে। কচুরিপানায় ঢাকা। সেই খালের পারে তাঁর জুতো পাওয়া যায়। গ্রামবাসী ও পরিবারের দাবি মেনে পুলিশ স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি করে দেহ উদ্ধার করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 1 =