বর্ধমানের পালিতপুরে লোহা কারখানায় ভাটি ফেটে বিস্ফোরন, জখম ২ শ্রমিক! মালিক পক্ষের গাফিলতির বিরুদ্ধে চরম ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৬,জুলাই :: শনিবার রাতে বর্ধমানের পালিতপুরের একটি লোহা কারখানায় লোহা গলানোর ভাটি ফেটে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় ২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন অন্য শ্রমিকরা। তাঁদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও মালিকপক্ষ সুরক্ষার কোনো পর্যাপ্ত ব্যবস্থা করেনি; কেবল হেলমেট আর জুতো দিয়েই ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছিল। শ্রমিকদের দাবি, নাম বদলে কারখানা চালু করা হলেও গাফিলতির ছবিটা বদলায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। অন্যদিকে এই ইস্পাত কারখানায় কর্মরত শ্রমিকরা অভিযোগ জানান কারখানার ভেতরে চুল্লি (ভাটি) চালনা ও নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির জেরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকেরা।

তাদের অভিযোগ, চুল্লির কারিগরি সমস্যা এবং উচ্চ তাপমাত্রার গরম মাল সঠিকভাবে পরীক্ষা না করেই তাড়াহুড়ো করে চালু রাখা হচ্ছে, যার ফলে বারবার বিপর্যয় ঘটছে। শ্রমিকদের দাবি, চুল্লির মূল মেল্টার ও সংশ্লিষ্টদের চরম গাফিলতির কারণে ক্ষণে ক্ষণে বিপদের ঝুঁকি তৈরি হচ্ছে।

ইতিপূর্বেও এই ধরনের দুর্ঘটনায় ১৪ জন কর্মী ও চালক প্রাণ হারিয়েছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। কাজের জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম এবং প্রয়োজনীয় সুবিধার অভাব রয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

শ্রমিকদের দাবি, কোনো চুল্লি চালু করার আগে মেইনটেনেন্স টিমের সদস্য দিয়ে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কারিগরি ত্রুটি থাকলে তা পুরোপুরি মেরামত না করে ভাটি চালু করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =