বিজেপি ক্ষমতায় এলে রাত ১টাতেও নির্ভয়ে মেয়েরা স্কুটিতে ঘুরতে পারবেন – এটা বিজেপির নিশ্চয়তা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উলুবেড়িয়া :: শনিবার ২৫,এপ্রিল :: আজ অমিত শা-র দাবি করেন, ৫ তারিখের পর ভারতের পূর্ব প্রান্তে অর্থাৎ ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে’ বিজেপির শাসন প্রতিষ্ঠিত হবে। তাঁর বিশ্লেষণে, পশ্চিম ভারতের তুলনায় পূর্ব ভারত বিকাশে পিছিয়ে রয়েছে, যা বিজেপি ক্ষমতায় এলে দ্রুত গতি পাবে।

তিনি স্পষ্টভাবে জানান, মোদির নেতৃত্বে দেশজুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, বাংলাও এবার তাতে শামিল হতে চলেছে।

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দীর্ঘদিনের জল্পনা মেটালেন শাহ । তিনি সাফ জানান, “বাংলা মাধ্যমে পড়া, বাংলায় জন্ম নেওয়া কোনো ভূমিপুত্রই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।” এর মাধ্যমে বিরোধীদের ‘বহিরাগত’ তকমাকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।

নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শা বলেন, “বিজেপি ক্ষমতায় এলে রাত ১টাতেও নির্ভয়ে মেয়েরা স্কুটিতে ঘুরতে পারবেন।” এটা বিজেপি র নিশ্চয়তা । আসুন আমরা অমিত শাহ উলুবেড়িয়াতে কি বলেছেন আমরা শুনবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =