ভেগা মলের পর মাটিগাড়ার সিটি সেন্টারে অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখলেন দমকল বিভাগ।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১১,সেপ্টেম্বর :: দমকল আধিকারিকদের উপস্থিতিতে শিলিগুড়ির মাটিগাড়ার সিটি সেন্টারে অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হল।

অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা খতিয়ে দেখলেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।অগ্নিনির্বাপক যন্ত্র, জরুরি নির্গমন পথ-সহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হচ্ছে বলে জানা গিয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর হয়েছে প্রশাসন।

তারই অংশ হিসেবে সিটি সেন্টারে এই পরিদর্শন। আধিকারিকদের এই অভিযানে মলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + fifteen =