নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: শুক্রবার ১২,জুন :: মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামের সোনা চূড়ায়। গৃহবধূর গলায় এবং শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামের সোনা চূড়ায়। গৃহবধূর গলায় এবং শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা অভিযোগ।
শোরগোল এলাকা জুড়ে। গ্রেফতার প্রবীর দাস নামের ১ যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাচুরা গ্রামে বাড়ি শৈবাল মন্ডল নামে এক ব্যক্তির।কর্ম সূত্রে শৈবাল মন্ডল ও তার মা উড়িষ্যায় থাকেন।বাড়িতে শৈবাল মন্ডলের স্ত্রী ও দুই সন্তান থাকেন।
এদিন সকালে তার বাড়িতে সোরগোল শুনে এলাকার মানুষজন গিয়ে দেখেন শৈবাল মন্ডল এর স্ত্রী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। গলায় হাটে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি কালিচরণপুর গ্রামের প্রবীর দাস নামের এক যুবক এই কান্ড ঘটিয়েছে ।যুবক অপরাধ করে পালানোর চেষ্টা করলে এলাকার মানুষজন ওই অপরাধীকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।।
গ্রামের পাড়ার ভেতরে সকালে এমন ঘটনা আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত জানা যায়নি, ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

