জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ৭,আগস্ট :: মহিলা সেজে ভীড়ের মধ্যে ছিনতাই,চুঁচুড়া থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে গেলো এগরা থানার পুলিশ।ধৃতদের নাম,করন রাজভর,মহঃ সিরাউদ্দিন ও রুক্মিণী মুদালিয়ার।ধৃতদের বাড়ি হুগলির চুঁচুড়া থানার নলডাঙা,ব্যান্ডেল লিচুবাগান ও আমবাগান এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়,পূর্ব মেদিনী পুরের এগরা থানা এলাকায় ধর্মিয় অনুষ্ঠানের ভীড়ে মিশে মহিলাদের গলার হার শরীরের গয়না চুরি করে অভিযুক্তরা। পুরুষরা শাড়ি পরে মহিলা সেজে ভীড়ে মিশে গিয়ে চুরি ছিনতাই করত।থানার অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে এগরা থানার পুলিশ।তদন্তে একটি গাড়ির খোঁজ পায় যেটি হুগলি আরটিও থেকে রেজিস্ট্রেশন করা ছিল।
সেই গাড়ির সূত্র ধরে চুঁচুড়া ও ব্যান্ডেলে রেড করে এগরা থানার পুলিশ।গাড়ি চালক মহঃ সিরাউদ্দীনকে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য দুজনের খোঁজ পায়।সিরাজউদ্দীন পুলিশি জেরায় স্বীকার করে শুধু এরাজ্য না ভিন রাজ্যেও একই কায়দায় চুরি করত তারা।কখনো বোরখা পরে কখনো শাড়ি পরে মহিলা সেজে।দলে মহিলা সদস্যও থাকত।
পুলিশ তিনজনকে গ্রেফতার করে। আজ রাতেই তাদের এগরার উদ্দেশ্যে নিয়ে রওনা দেন তদন্তকারীরা।কাল তাদের আদালতে পেশ করা হবে। কয়েকদিন আগে দিঘা থেকে ব্যান্ডেলের একটি গ্যাং কে ধরেছিল পুলিশ।যারা ভীড়ে মিশে হাত সাফাই করত।

