মাত্র ৮ বছর বয়সে ছোট্ট ক্ষুদে জাতীয় স্তরে সোনা! অর্থের অভাবে থমকে পূর্ব বর্ধমানের শ্রেয়ানের বিশ্বকাপ স্বপ্ন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ৫,আগস্ট :: মাত্র আট বছর বয়সে পূর্ব বর্ধমান জেলার কালনার যোগি পাড়ার শ্রেয়ান সাহার যোগাসনে এই অবিশ্বাস্য সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক! ছোটো বেলা থেকেই শ্রেয়ান খেলাধুলাতে আগ্রহী, সারা ঘর ভরে রয়েছে বিভিন্ন ট্রাফি ।

২০২৫ সালে শুরু করে ২০২৬ সালে জেলা, রাজ্য (কলকাতার অহীন্দ্র মঞ্চে) এবং দিঘার জাতীয় স্তরে স্বর্ণপদক ও ট্রফির পাশাপাশি একটি সাইকেল পায় শ্রেয়ান,দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রের জন্য এটি অসামান্য এক অর্জন।
কিন্তু এত বড় প্রতিভার পাশে যখন চরম আর্থিক অনটন এসে দাঁড়ায়, তখন সেই সাফল্য ম্লান হয়ে যায়।প্রতিভা থাকা সত্ত্বেও অর্থের কাছে পরাজিত, সারাদিন কঠোর পারিশ্রমের সঙ্গে অনুশীলন করে চলেছে ছোট্ট শ্রেয়ান,

কিন্ত বারংবার অর্থের অভাবের জন্য বেশকিছু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেনি,আন্তর্জাতিক স্তরে গোয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েও শুধুমাত্র বাবার ফলের দোকানের সীমিত আয়ের কারণে তার পথ থমকে যাওয়ার উপক্রম হয়েছে।

শ্রেয়নের দুচোখে দেশ কে উজ্জ্বল করার স্বপ্ন, আরো ভালো পারফরমেন্স করার ইচ্ছা, দেশের বাইরে খেলতে যাবার ইচ্ছা, সব ইছার বাধা একটাই আর্থিক অভাব, বাইরে খেলতে যেতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন, তার সঙ্গে দরকার আরো আনুষঙ্গিক জিনিসের।

পরিবারের আর্থিক সামর্থ্য না থাকার ফলে, স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাচ্ছে, বাস্তবায়িত করার কোন রকমের সুযোগ পাচ্ছে না স্নেহানের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =