নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: শুক্রবার ২১,আগস্ট :: হেলমেট মাথায় দিয়ে বাইক চালানোর দৃশ্য তো হামেশাই দেখা যায়। কিন্তু হেলমেট পরে বাইক নয়, বরং জমিতে সবজিতে কীটনাশক প্রয়োগ করছেন এক ব্যক্তি—এমনই অভিনব দৃশ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের দৌলতাবাদের গড়াবাসা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গড়াবাসা এলাকায় নিজের জমিতে সবজিতে কীটনাশক প্রয়োগ করছিলেন জার্মান সেখ। তবে অন্যান্য দিনের মতো সাধারণ পোশাকে নয়, মাথায় হেলমেট পরেই জমিতে কীটনাশক ছড়াতে দেখা যায় তাঁকে।
হেলমেট পরে জমিতে কীটনাশক প্রয়োগের এই দৃশ্য নজরে আসতেই অনেকেই অবাক হয়ে যান। মুহূর্তেই ঘটনাটি নিয়ে এলাকায় শুরু হয় আলোচনা। স্থানীয় কয়েকজন চাষির দাবি, এমন অভিনব দৃশ্য তাঁরা আগে কখনও চোখে দেখেননি।
তবে কেন হেলমেট পরে কীটনাশক প্রয়োগ করছিলেন জার্মান শেখ, সেটি জানতে চাওয়া হলে বিষয়টি আরও কৌতূহলের জন্ম দেয়। কীটনাশক প্রয়োগের সময় নিরাপত্তার কথা মাথায় রেখেই তিনি হেলমেট ব্যবহার করেছেন কি না, তা নিয়েও চলছে আলোচনা।
বাইক নয়, সবজির জমিতে হেলমেট—দৌলতাবাদের এই দৃশ্য এখন নেটদুনিয়ায় নজর কাড়ছে।

