৮৫ বছর বয়সের ঊর্ধ্বে থাকা বৃদ্ধ-বৃদ্ধা কিংবা প্রতিবন্ধী ভোটাররা ভোট দিচ্ছেন বাড়ি থেকেই।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: শনিবার ১৮,এপ্রিল :: নির্বাচন কমিশনারের নয়া উদ্যোগ ৮৫ বছর বয়সের ঊর্ধ্বে থাকা বৃদ্ধ-বৃদ্ধা কিংবা প্রতিবন্ধী ভোটাররা ভোট দিচ্ছেন বাড়ি থেকেই।

নির্বাচন কমিশনারের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ৮৫ ঊর্ধ্ব বয়সের ভোটারদের কাছ থেকে ভোট গ্রহণ করলেন নির্বাচন আধিকারিকরা।

নির্বাচন আধিকারিকের সাথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘী, জানাবার, শাঁখটিকরি, উত্তর পলশা নস্করদিঘী এলাকার ৮২, ৮৩ , ৮৪,৮৫ নম্বর বুথের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করেন তারা। ব্যালট পেপারে টিপ ছাপ দিয়ে ভোট দিচ্ছেন ৮৫ উর্ধ্ব ভোটাররা।

ভোট দিয়ে ব্যালট সিল করার পর ভোটাররাই ব্যালট পেপার ব্যালট বাক্সে ঢুকিয়ে দেন। তারমধ্যেই দেখা যায় নস্করদিঘী গ্রামের ১০৫ বছর বয়সের দুর্গা দাস নামে এক বৃদ্ধা দুচোখে অন্ধ, কোনরকম দেয়াল ধরে চলাফেরা করেন,

গত নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি, তবে তিনিও এবার স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক অধিকারে সামিল হয়েছেন তবে তার পাশে ছিলেন তার ছেলে। বাড়ি বাড়ি গিয়ে ভোট পর্বে খুশি ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =